| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীর কোলা বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৬:০২:৫৫:অপরাহ্ন  |  ৫৬৬৫৭১ বার পঠিত
বদলগাছীর কোলা বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী কোলা বাজারে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কোলা বাজার-এর তিন মাথা মোড়ে রজনীগন্ধা ফাউন্ডেশন-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সিএনজি মালিক সমিতির চেইন মাস্টার ফিরোজ হোসেন বলেন, বাজারের প্রায় ২০০ ফুট রাস্তার সংস্কার কাজ চলছিল। কিন্তু এর মধ্যে মাত্র ১২ ফুট জায়গা নিয়ে মালিকানা সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হওয়ায় গত দুই বছর ধরে ঠিকাদারি কাজ বন্ধ রয়েছে।

বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. পাপ্পু হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোলা বাজার থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। অথচ রাস্তার বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহনে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে।

এ ছাড়া বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সাত্তার হোসেন বলেন, রাস্তার কাদা ও গর্তের কারণে সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। বাজারের প্রধান সংযোগ সড়ক হওয়ায় সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা মালিকানা ও আইনি জটিলতা দ্রুত সমাধান করে রাস্তার সংস্কার কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪