| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২১:৩৯:৪৪:অপরাহ্ন  |  ৫৪১৬৮১ বার পঠিত
ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলারানী কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪