বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বগুড়ার ছিলিমপুরে অবস্থিত হোটেল নাজ গার্ডেন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, গোলাম মো. সিরাজ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মোশারফ হোসেন এমপি, মোরশেদ মিলটন এমপি ও আব্দুল মুহিত তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলের আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করে জেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ফজুল বারী বেলাল, আহসানুল তৈয়ব জাকির, আর. আর. ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাজিদুল ইসলাম হেলাল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন ও মনিরুজ্জামান মনি।
রিপোর্টার্স২৪/এসএন