| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিয়াম সাধনার মাসে ন্যায় ও ঐক্যের শিক্ষা নিতে হবে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২০:৪৫:৪৫:অপরাহ্ন  |  ৫৩৬৩৯৪ বার পঠিত
সিয়াম সাধনার মাসে ন্যায় ও ঐক্যের শিক্ষা নিতে হবে

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখায় ইফতার মাহফিল আয়োজিত হয়। 

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, পবিত্র রামাদানের মাসে দেশের শান্তি-সম্প্রীতি ও সার্বভৌমত্ব রক্ষায় দলবল,ধর্মবর্ণ নির্বিষেশে সকলে ঐক্যবদ্ধ আহ্বান জানান তিনি।

রোববার (৮মার্চ) বিকালে উপজেলার কেন্দ্রীয় অডিটোরিয়াম মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান সুলতান মাহমুদ বাবু এমপি জিয়া পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করেন। 

তিনি বলেন, আত্মশুদ্ধির এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান, পৌর বিএনপির রেজাউল করিম ঢালী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌউলা পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল প্রমুখ।

সুলতান মাহমুদ বাবু এমপির কন্যা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাফিজা সাফিজ বিনতি ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন।

এছাড়াও মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম শোলেখা, কৃষক দলের সভাপতি রেহান আলী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু, সামিউল হক লাভলু ও হামিদুর রহমান মলিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল এবং ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪