| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় দিনব্যাপী আনুষ্ঠানিক নিবন্ধন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২০:০৬:১৪:অপরাহ্ন  |  ৫৩৯৮৮৩ বার পঠিত
দাগনভূঞায় দিনব্যাপী আনুষ্ঠানিক নিবন্ধন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

দাগনভূঞা (ফেনি) প্রতিনিধি: প্রোডিউসার গ্রুপ (পিজি)-এর এক্সিট প্ল্যান এবং উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডা. মোঃ দেলোয়ার হোসেন

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর অধীনে বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৬ জন খামারি অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪