| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে ১৪ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২০:০৪:১০:অপরাহ্ন  |  ৫৪০৫৯১ বার পঠিত
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে  ১৪ দিনের রিমান্ডে
ছবির ক্যাপশন: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

এসটিএফ এক বিবৃতিতে জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায়,খুনের মতো গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় গোপনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

এই তথ্য পাওয়ার পর শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁও সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় এসটিএফ। অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের একজন ফয়সাল করিম মাসুদ এবং অন্যজন আলমগীর হোসেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, রাহুল নামে পরিচিত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে ওসমান হাদীকে হত্যা করে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪