| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৯:৫৪:০৯:অপরাহ্ন  |  ৫৭১৪৬২ বার পঠিত
৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: সরকার পাঁচটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে। রোববার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এম. মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়িনুল ইসলাম (পোল্যান্ড), এম. মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) এবং মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)-এ কর্মরত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়েছে। তাদের সবাইকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

এ ছাড়া আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার পদ থেকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪