| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৯:৩৬:০৮:অপরাহ্ন  |  ৫৭৩৮৩৪ বার পঠিত
কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

এ উপলক্ষে  রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানা পুলিশের উপপরিদর্শক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব। 

আলোচনা সভার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা সংস্থার ব্যানারে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ, ফেস্টুন ও বর্ণাঢ্য সাজে আন্তর্জাতিক নারী দিবস সফল হউক, সার্থক হউক বলে শ্লোগান দিয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪