| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব নারী দিবসে বৈষম্যমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৯:১০:০৩:অপরাহ্ন  |  ৫৮২৯৫৮ বার পঠিত
বিশ্ব নারী দিবসে বৈষম্যমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি

চট্টগ্রাম প্রতিনিধি‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালন করেছে ‘অপরাজেয় তারুণ্য’ ইউওয়াইপি। নানা কর্মসূচির মাধ্যমে তারা দিনটি পালন করে।

রোববার দুপুরে বাংলামটরের প্ল্যানার্স টাওয়ারস্থ ইউওয়াইপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর মানবাধিকার সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করার পাশাপাশি বৈষম্যমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

অপরাজেয় তারুণ্যের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক তাসনিম নওশিন ফারিহা, জেন্ডার এক্সপার্ট তাজকেরা খায়ের, ইউওয়াইপির সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন প্রমুখ।

নারী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের এখনই সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা বিশ্বকে জয় করতে পারবে। বর্তমানে দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীর উপস্থিতি থাকলেও সেই সংখ্যা তুলনামূলকভাবে কম।

শিক্ষাঙ্গনে কিশোরীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, নারী হয়ে জন্ম নেওয়ার কারণেই মেয়ে শিশু, কিশোরী, তরুণী এমনকি বয়স্ক নারীরাও যৌন হয়রানিসহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে-বাইরে, শিক্ষাঙ্গন, কর্মক্ষেত্র এমনকি যানবাহনেও তাদের নিরাপত্তা নেই।

বক্তারা বলেন, অনুকূল পরিবেশ সৃষ্টি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪