| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৯:০৬:৪৫:অপরাহ্ন  |  ৫৬৬৭৩৪ বার পঠিত
নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাটোর প্রতিনিধি: "আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। 

রবিবার (৮মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া সহ বিভিন্ন এনজিও ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরিবার থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসন, রাজনীতি সব ক্ষেত্রেই নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। আমাদের মা, বোন ও কন্যারাই সমাজের উন্নয়নের শক্তি।

তবুও বাস্তবতা হলো অনেক জায়গায় এখনও নারীরা বৈষম্য, সহিংসতা ও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাই নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪