| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৮:৫২:৩৬:অপরাহ্ন  |  ৫৫৬০৩১ বার পঠিত
কুমিল্লায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহ (পিতা– এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। তিনি সদর দক্ষিণ মডেল থানার অধিভুক্ত এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার কাকরাইল এলাকার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় আদালত তাকে মোট দুই বছর দুই মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আদালতের সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪