| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৬:৪৮:১১:অপরাহ্ন  |  ৫৪৩৭৫৩ বার পঠিত
দাগনভূঞায় মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে মাঝ রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এসময় ২টি এস্কেভেটর অকেজো করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িতদের পাওয়া যায়নি। এসময় ২টি এস্কেভেটর অকেজো করে দেয়া হয়েছে। তিনি জানান, মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্যরা সহায়তা করে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪