| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৬:১১:৫০:অপরাহ্ন  |  ৫৭০৪১০ বার পঠিত
বিএনপি নেতা ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পিতা মরহুম ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার থানা সড়কের গ্রীণ হাসপাতালের তৃতীয় তলায় একটি ইসলামিক ক্যাডেট কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলার ত্রীভাগদি ইউনিয়নের মোঃ  ইমরান হোসেন হান্নান তার প্রিয় নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়ার আয়োজন করেন। ইফতার মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং মরহুম ওবায়দুর রহমানের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলের আয়োজক ইমরান হোসেন বলেন, গত ১৯ বছর ধরে তিনি রমজান মাস এলে মরহুম কেএম ওবায়দুর রহমানের স্মরণে এতিমদের ইফতারের আয়োজন করে আসছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন সুস্থ রাখবেন প্রতি রমজান মাসে এধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪