| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০৯:৩৬:৫০:পূর্বাহ্ন  |  ৫৬৩৬১৯ বার পঠিত
মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কুলিয়া গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ভিন্ন কিছু সন্দেহ করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে, মাথার নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখমের চিহ্ন রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে।

আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪