| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল'র উদ্যোগে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০৮:৪৬:৫২:পূর্বাহ্ন  |  ৫৫২১৪৮ বার পঠিত
বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল'র উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের পাঁচলাইশ এলাকায় পালন করা হলো মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল'র উদ্যোগে 'মাদকমুক্ত সমাজের জন্য কারাতে' এ শ্লোগানকে সামনে রেখে পাচলাইশ থানার সামনে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সম্প্রতি আলোচিত নরসিংদী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট্ট সোনামনি ইরা'র হত্যার বিচারের দাবিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বিকেএফকেএস সদস্য, অভিভাবক এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পুরো পাঁচলাইশ এলাকা ছিল ‘‘মাদকমুক্ত দেশ চাই, ধর্ষণমুক্ত সমাজ চাই’’ স্লোগানে মুখরিত।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ শিহান এ বি রনির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, মাদক এবং ধর্ষণ, আমাদের সমাজে দিন দিন বাড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপদজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, বিকেএফকেএস সভাপতি আবু সাঈদ সেলিম, বিকেএফকেএস সহ-সভাপতি স ম বখতিয়ার, বৃজেট ডায়ে

উপস্থিত ছিলেন বিকেএফকেএস সহ সভাপতি সরওয়ার খসরু, সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক শেখ দিদার উদ্দিন, আবু মাসুদ, হুমায়ুন রশিদ ও নুরুল আমিন অভি।

শিহান এ বি রনি জানান, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত কারাতে সংগঠন 'বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল' সমাজে অবহেলিত, নিপিড়ীত ও ভুক্তভোগী মানুষদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। খেলোয়াড়  তৈরীর পাশাপাশি মাদক, ধর্ষণ ও নৃশংসতার বিরুদ্ধে অতীতের ন্যায় সবসময় আন্দোলন করে আসছেন এ সংগঠন। 

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের শূন্য সহনশীল নীতি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।এক কথায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল মাদক ও ধর্ষণমুক্ত সমাজ চায়।

সকল সদস্য, জনসাধারণ ও অভিভাবকমন্ডলী একটিই আওয়াজ তুলেন অপরাধী দোষী সাব্যস্ত হওয়া মাত্রই ক্রসফায়ারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেন এমন ঘৃণিত কাজ করতে ভয় পায়। মানববন্ধন শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪