| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্দিরে বোমা নিক্ষেপ, পালানোর সময় মসজিদের সামনেও বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০৩:০০:৩৯:পূর্বাহ্ন  |  ৫৫০৩৭৫ বার পঠিত
মন্দিরে বোমা নিক্ষেপ, পালানোর সময় মসজিদের সামনেও বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে একটি মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মসজিদের সামনেও আরও দুটি হাতবোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ–এর আনিসুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরে ‘শনি পূজা’ চলাকালে তিনজন ব্যক্তি মণ্ডপে একটি হাতবোমা নিক্ষেপ করেন। এ সময় মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে বোমাটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।

হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায়। একই সময় পাশের বাগানবাড়ি মসজিদ–এর সামনে আরও দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে মসজিদে নামাজ পড়তে যাওয়া আবদুল বারেকসহ আরও একজন মুসল্লি আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই মু. রেজা হাসান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–এর কুমিল্লা অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কুমিল্লার পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ ধরনের নাশকতা ঘটাতে পারে বলে আমরা সন্দেহ করছি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মন্দিরের সামনে রেখে যাওয়া সাদা ব্যাগটি নিরাপত্তাজনিত কারণে পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খুলে দেখা হবে এবং এতে কী রয়েছে তা পরীক্ষা করা হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪