| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২১:০৫:১৬:অপরাহ্ন  |  ৫৮৫৬৯৪ বার পঠিত
ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

সুলতান আল আনাম ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতারের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ঝিনাইদহে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বক্তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজনরাও অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় একটি জামে মসজিদের ইমাম।

অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী হবে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪