| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে মটরপাম্প চুরিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২০:৫৯:০৪:অপরাহ্ন  |  ৫৫৭০৪৬ বার পঠিত
নড়াইলে মটরপাম্প চুরিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মটরপাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্য পাড়া বটতলায় সংঘর্ষটি ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে গত শুক্রবার দুপুরে একটি মটরপাম্প চুরির ঘটনা নিয়ে ইউপি সদস্য জিরু কাজী গ্রুপ ও আক্তার হোসেন গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে লক্ষীপাশা ইউনিয়নে ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদেরকে লোহাগড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতালসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বাঁকা গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪