| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২০:৪০:৩৫:অপরাহ্ন  |  ৫৫২৪৪০ বার পঠিত
মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর থানার একটি দল অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিম পাশে মহাসড়কের দক্ষিণে একটি কাঁঠাল গাছের নিচ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।

মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪