| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার তেল কিনতে কারও অনুমতির প্রয়োজন নেই: ভারতের জবাব

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২০:৩০:৪৬:অপরাহ্ন  |  ৫৫০৭৩৩ বার পঠিত
রাশিয়ার তেল কিনতে কারও অনুমতির প্রয়োজন নেই: ভারতের জবাব
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং  হরমুজ প্রণালী  ঘিরে সংকটের মধ্যেও ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখবে বলে জানিয়েছে ভারত সরকার। তারা বলেছে, তেল কেনার ক্ষেত্রে কোনো দেশের অনুমতির ওপর ভারত কখনো নির্ভর করেনি।

ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানায়, দেশটি এখন বিশ্বের বিভিন্ন উৎস থেকে প্রতিযোগিতামূলক দামে তেল কিনে থাকে। আগে যেখানে ২৭টি দেশ থেকে তেল আমদানি করা হতো, এখন তা বাড়িয়ে প্রায় ৪০টি দেশে পৌঁছেছে। এর ফলে বিকল্প সরবরাহ পথও তৈরি হয়েছে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া থেকে ইতোমধ্যে জাহাজে লোড হওয়া তেল ভারতকে বিক্রির জন্য সাময়িক ছাড় দেয়। তবে এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট তাদের তেল কেনা কোনো সাময়িক ছাড়ের ওপর নির্ভর করে না।

ভারত জানিয়েছে, রাশিয়া বর্তমানে দেশটির সবচেয়ে বড় অপরিশোধিত তেলের সরবরাহকারী। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছাড়মূল্যের কারণে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেল বেশি পরিমাণে কিনতে শুরু করে।

সরকার আরও জানায়, ভারতের মজুদ ও সরবরাহ চেইনে বর্তমানে ২৫০ মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রয়েছে, যা প্রায় ৭–৮ সপ্তাহের চাহিদা মেটাতে সক্ষম। এছাড়া দেশের মোট রিফাইনিং ক্ষমতা বছরে প্রায় ২৫৮ মিলিয়ন মেট্রিক টন, যা অভ্যন্তরীণ চাহিদার চেয়েও বেশি।

বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পরিবহন ব্যাহত হয়েছে। এর প্রভাবেই গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪