| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৯:৪২:৪০:অপরাহ্ন  |  ৫৫৮২২৩ বার পঠিত
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।   

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে চার কন্যা শিশু। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত তাদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়।  

নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়া (৮) নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নদীর পানিতে তলিয়ে যায়। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামী বাসিন্দা। 

শিশুদের নিখোঁজের খবর শুনে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থলে পৌচ্ছে নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। তাদের সহযোগিতা করছে স্থানীয়রা।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসাথে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এসময় নদীর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠের চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে।

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে নিখোঁজ এক মেয়ে শিশুর পাজামা উঠে এসেছে। খুলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টা নাগাদ তাদের এসে পৌঁছানোর কথা রয়েছে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪