| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৯:৩২:৪২:অপরাহ্ন  |  ৫৫১৬৪৫ বার পঠিত
নাটোরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় স্বামীর উপর অভিমান করে মিম (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৭মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার শেখচিলান তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের মেয়ে। সে ওয়ালিয়া হাকিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো।

জানা যায়, প্রায় ১১ মাস পূর্বে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আনসার আলীর ছেলে মো.আরিফের (২৭) সঙ্গে মিমের বিয়ে হয়। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এতে স্বামীর উপর অভিমান করে মিম তার গলায় জর্জেট ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪