| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৫:৪৩:৪৩:অপরাহ্ন  |  ৫৭৪৭৫৩ বার পঠিত
ওসমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত সরদার ওসমান গণির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এতে উপস্থিত ছিলেন নিহত ওসমান গণির স্ত্রী সোহানা বেগম, বোন সাইয়েদা বেগম, চাচা আব্দুস সালাম প্রমুখ।

মানববন্ধনকারীরা বলেন, মামলার অন্যতম আসামি  বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান শেখসহ অন্যান্য আসামীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদী ও তার স্বজনদের হুমকি-ধামকী দিচ্ছে। এই অবস্থায় যেকোন মূল্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় বিএনপি প্রার্থীর সমর্থকরা  ওসমান গণিসহ অন্তত ১০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণি। ওইদিন নিহতের ভাই সরদার এনামুল বাদী হয়ে কচুয়া মডেল থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

জানা যায়, ওসমান গণি স্বতন্ত্র প্রার্থীর (বিএনপির বিদ্রোহী প্রার্থী) হয়ে নির্বাচনী কাজে যুক্ত ছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মামলাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। মামলা একটি চলমান প্রক্রিয়া। যারা প্রকৃত জড়িত তাদেরই আটক করা হবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪