নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের ঘটনায় বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি