| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকৃতির অপার সৌন্দর্যে ইফতার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ২০:৪৬:০০:অপরাহ্ন  |  ৫৮৭৭৫৩ বার পঠিত
প্রকৃতির অপার সৌন্দর্যে  ইফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকায় হিজলগাছের নিচে স্থানীয় যুবকদের অংশগ্রহণে ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, যুবসমাজের ঐক্য, সামাজিক দায়িত্ববোধ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক ও কল্যাণমুখী কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক তৌফিক সুলতান স্যার (মো. তৌফিক হোসাইন)। তিনি বলেন, সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে যুবকদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। ভাওয়াল যুব কল্যাণ সংগঠন একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে সবসময় যুবকদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, সংগঠনের মাধ্যমে সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম উল্লেখযোগ্য। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি একটি স্বাধীন অস্থায়ী কমিটি গঠনের প্রস্তাব দেন, যাতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করা যায়।

সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সভাপতির বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে বলেন, একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল যুবককে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সদস্যসংখ্যা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, মো. ফয়সাল, রিফাত ও নাহিদসহ আরও অনেকে বক্তব্য দেন। বক্তারা ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির তার বক্তব্যে সভাপতির দিকনির্দেশনাগুলো আরও বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, যুবকদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলা, সমাজসেবামূলক কাজে তাদের সম্পৃক্ত করা এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি শক্তিশালী ও সচেতন সমাজ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।

ইফতারের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে সমাজের শান্তি, দেশের কল্যাণ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সার্বিক সফলতা কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪