| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে জাতীয় পাট দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৯:৫১:০৪:অপরাহ্ন  |  ৫৯৭৩০০ বার পঠিত
ঝিনাইদহে জাতীয় পাট দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাটচাষি, পাট বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা প্রশাসক প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাটচাষি ও ব্যবসায়ীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪