| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৯:৪০:১২:অপরাহ্ন  |  ৫৭০৪২৮ বার পঠিত
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এসএম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক এসএম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল ও সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপুসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরপেক্ষ সাংবাদিক সংগঠন হিসেবে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪