| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্ধার মানিক বাজার–এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিমানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৮:০৫:৫৯:অপরাহ্ন  |  ৫৯৬৫৬৪ বার পঠিত
আন্ধার মানিক বাজার–এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা–এর আন্ধার মানিক বাজার–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছেন আফরোজা খানম রিতা। তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার অর্থ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হয়।

জানা যায়, গত ৫ মার্চ সকালে বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঈদ মৌসুম সামনে থাকায় দোকানগুলোতে অতিরিক্ত মালামাল মজুত থাকায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। বাজার বণিক সমিতির প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা মন্ত্রীর মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি–এর সদস্য আবদুল বাতেন মিয়া, আবদুল হক মোল্লা, হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪