| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৭:১৬:৩৫:অপরাহ্ন  |  ৫৭৮৫৪৭ বার পঠিত
শৈলকুপায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জমি ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে শৈলকুপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সামসুল আলমের সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা ধস্তাধস্তি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আউশিয়া গ্রামের মৃত আব্দুল মতলেব শেখের ছেলে ইমরান শেখ প্রতিপক্ষের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা যায়। এ সময় প্রতিপক্ষের আঘাতে মৃত খয়বার খাঁর ছেলে দিলবার খাঁ গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, তাকে প্লাস্টিকের চেয়ার ও কাঠের বেঞ্চ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪