| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদীচী হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৭:০৯:২৫:অপরাহ্ন  |  ৫৯৭৮৭৮ বার পঠিত
উদীচী হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

বেনাপোল প্রতিনিধি: যশোরে উদীচী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘ ২৭ বছর পার হলেও উদীচী হত্যাযজ্ঞের প্রকৃত অপরাধীদের এখনো চিহ্নিত করা যায়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় শহরের ঈদগাহ মোড়ে উদীচী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে সংঘটিত বোমা হামলার ২৭ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

“আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে” শীর্ষক প্রতিবাদ সমাবেশে উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, শিল্পকলা একাডেমি যশোরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সংস্কৃতিকর্মী বাসুদেব বিশ্বাস, আনোয়ারুল করীম সোহেলসহ অনেকে।

সমাবেশে বক্তারা উদীচী হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে মঞ্চের নিচে পূর্বপরিকল্পিতভাবে রাখা বোমার বিস্ফোরণে নৃশংস হামলা চালানো হয়। ওই ঘটনায় ১০ জন নিহত এবং দেড় শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী আহত হন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪