| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢামেকের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে স্বামীর বিচার দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৭:০৭:১৭:অপরাহ্ন  |  ৫৯৭৮১৭ বার পঠিত
ঢামেকের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে স্বামীর বিচার দাবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স নাহিদা আক্তার ববির (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে স্বামী-শ্বশুরবাড়ির বিচার চেয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

জানা গেছে, নিহত নার্স নাহিদা আক্তার ববি সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনির মো. আক্তার হোসেনের মেয়ে। তিনি চাঁনখারপুল এলাকায় স্বামী ইলিয়াসের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২২ সালে ইলিয়াসের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের ফুপাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও তার স্বামী ইলিয়াসের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল এবং সে সময় ইলিয়াস কারাভোগ করেন। পরে উভয়ের মধ্যে আপস-মীমাংসা হয়।

তিনি আরও জানান, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে রেখে গেছেন, যেখানে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা উল্লেখ রয়েছে। ঘটনার আগে সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং পরে ইলিয়াস বাসা থেকে বের হয়ে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এবিষয়ে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত প্রায় পৌনে ১টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর আগে ববি একটি চিরকুট লিখে রেখে গেছেন উল্লেখ করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সেখানে লেখা রয়েছে স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪