| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিলো আইনজীবী স্বামী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৪:৫১:৫৯:অপরাহ্ন  |  ৫৭৯৯৫৫ বার পঠিত
স্ত্রীকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিলো আইনজীবী স্বামী
ছবির ক্যাপশন: আইনজীবী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্ত্রীকে হত্যার পর তার লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবী স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে শহরের ৯ নম্বর ওয়ার্ডের দড়িপাড়া (মণ্ডলপাড়া) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) গ্রেপ্তার করে।

জানা যায়, প্রায় ১৭ বছর আগে শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন মো. তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

নিহত তানিয়ার মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে তাকে জানায় যে তানিয়াকে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাকিল লস্করসহ কয়েকজন জানান, রাত দেড়টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে তারা দ্রুত সেখানে গিয়ে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তানিয়ার পোড়া লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪