চট্টগ্রাম প্রতিনিধি : নিহত জাহেদ হোসেন(৩০) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের কামাল দফাদারের ছোট ছেলে । তিনি কুয়েতের একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। জাহিদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিক প্রতিবন্ধী।
নিহতের ভগ্নিপতি বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার কুয়েত সময় সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সহকর্মীদের মাধ্যমে জাহেদ হোসেনের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/এনএইচ