| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ২১:১৯:২৪:অপরাহ্ন  |  ৫৮৯৫১২ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। কোনো ধরনের আর্থিক লেনদেন বা অজ্ঞাত কলের ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এস এম মেহেদী হাসান-এর সরকারি মোবাইল নম্বর (+৮৮০ ১৭৮৮-৫৭৭৭০১) ক্লোন করে বৃহস্পতিবার সকাল থেকে প্রতারণামূলক কল দেওয়া শুরু করে একটি চক্র। প্রতারকেরা নিজেদের জেলা প্রশাসক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাতে বলে।

বিকেলে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো সন্দেহজনক ফোন পেলে যাচাই ছাড়া টাকা পাঠানো যাবে না।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর ক্লোন করা হয়েছে—সেই নম্বর থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অবৈধ অনুরোধ এলে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতারণা এড়াতে যেকোনো সন্দেহজনক কল পেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪