| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে বিএনপির প্যানেল বিজয়ী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ২০:১০:২৬:অপরাহ্ন  |  ৫৭৪৩৮৪ বার পঠিত
চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে বিএনপির প্যানেল বিজয়ী

চাঁদপুর প্রতিনিধি: প্রতিদ্বন্দ্বি কোন প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।

রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসান সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট  শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিলো ৩৮২। কিন্তু গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচনের নিকট পূর্ন প্যানেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বি প্যানেল ছিলো না।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪