| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে নসিমন খাদে পড়ে চালকের মৃত্য

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ২০:০৫:২০:অপরাহ্ন  |  ৫৬৯৫০২ বার পঠিত
নড়াইলে নসিমন খাদে পড়ে চালকের মৃত্য

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় বিশুদ্ধপানি সরবরাহকারী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২ টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।।

নিহত ব্যক্তি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলেশ্বর গ্রামের মো. তরিকুল শেখের ছেলে মো. রিয়াদ শেখ (২২)। তিনি নড়াইল শহরের তৃষ্ণা ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির পানি সরবরাহের কাজে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।

জানা যায়, মো. রিয়াদ শেখ লোহাগড়া উপজেলার নলদী, মিঠাপুর এলাকায় পানি সরবরাহ করে নসিমন নিয়ে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় পৌঁছালে তিনি নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খাদে পড়ে রিয়াদ নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪