| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৯:৫৯:৩৭:অপরাহ্ন  |  ৫৮৪৫০৪ বার পঠিত
অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদ উদ্দিন কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা "চোরে রান্ধে, চোরে খায়, ক্লাস শুরু কয়টায়" এমন লেখা সম্মিলিত প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। 

বৃহস্পতিবার (৫মার্চ) শিক্ষার্থীরা কলেজের ক্যাম্পাসে জড়ো হয়ে  বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে চলামান এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদা ও নামে বেনামে বিভিন্ন ফি আদায়ে অনিয়ম, আর্থিক স্বচ্ছতাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হন না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসব কারণে কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

কলেজ গভর্নিং বোর্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের থেকে যে ফ্রি আদায় করা হচ্ছে তার বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে একটি লিখিত অভিযোগ ইউএনও এর কাছে দেয়া হয়েছে। তাদের  যৌক্তিক দাবির সাথে আমি একমত। শিক্ষার্থীদের সাথে বসে সমাধান করার চেষ্টা করছি। 

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪