| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৯:৩১:০৬:অপরাহ্ন  |  ৫৭৫৬৩৪ বার পঠিত
আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর হিসাব তলব
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট: অন্তর্বর্তী সরকারের সাবেক চার উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে তাদের অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না,তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন,অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য এক্সেল শিট আকারে আগামী তিন কর্মদিবসের মধ্যে সংস্থাটির কাছে পাঠাতে হবে।

সূত্র জানায়, তাদের ব্যাংক হিসাবগুলোতে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্যই এই তথ্য চাওয়া হয়েছে।

এর আগে একই ধরনের পদক্ষেপে অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–র ব্যাংক হিসাবের তথ্যও তলব করেছিল বিএফআইইউ।

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনের সময় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর খোদা বখস চৌধুরী প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪