| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৮:৪৯:৪৭:অপরাহ্ন  |  ৫৭০১৪১ বার পঠিত
যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমতিয়াজ উদ্দিন বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইমতিয়াজ দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ১০ বছরের কম বয়সী চারজন শিশুর কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যেত।

ভুক্তভোগীদের অভিযোগ, অনৈতিক কাজে বাধ্য করতে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হতো। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিছু অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪