| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ইউপি সদস্যদের সাথে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৬:৩৪:৪৩:অপরাহ্ন  |  ৫৬৯৮১৪ বার পঠিত
বাউফলে ইউপি সদস্যদের সাথে  ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সভা

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সাথে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫মার্চ)  ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাউফলের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউনিয়ন পরিষদই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জন করতে হলে চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মানুষের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করলে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মতবিনিময় সভা শেষে চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪