| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৬:৩৪:২৯:অপরাহ্ন  |  ৫৯৯৭২০ বার পঠিত
বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সিনিয়র রিপোর্টার: দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে প্রায় ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি সদরদপ্তর। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ১ কেজি ১৬৯.৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৪৬৪টি ইমিটেশন গহনা, ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালুসহ বিভিন্ন ধরনের পণ্য।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৯৫টি মোবাইল ফোন, ৪ হাজার ৯২৮টি মোবাইল ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন এবং ৯৪ হাজার ২২৭টি চকলেট।

বিজিবি আরও জানায়, পাশাপাশি ৬৩৮টি গরু ও মহিষ, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২৯টি সিএনজি/ইজিবাইক এবং ৩৪টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এছাড়া বিজিবির অভিযানে ১৩টি বিদেশি ও দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গান পাউডারসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজির বেশি গাঁজা।

বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানের অভিযোগে ১৪১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হ”েছ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪