| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিরামপুরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১৩ দোকান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৬:২৮:০৬:অপরাহ্ন  |  ৫৭৪৭২৩ বার পঠিত
হরিরামপুরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১৩ দোকান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দার মানিক বাজারে সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের একটি দোকানে বোতলজাত গ্যাস সিলিন্ডার, পেট্রোল ও অকটেন খুচরা বিক্রি করা হতো। ধারণা করা হচ্ছে, ওই দোকান থেকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখানে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে বাজারের মুদি, কাপড় ও বিভিন্ন খুচরা পণ্যের দোকানসহ মোট ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪