| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: নৌপরিবহন মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৫:৫১:০৭:অপরাহ্ন  |  ৫৯৬৯১১ বার পঠিত
ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: নৌপরিবহন মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদ উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছে। এ সময় তিনি জানান, সড়কে নজরদারির জন্য প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত কাজ করবে, হাইওয়ে পুলিশ সক্রিয় রয়েছে এবং স্থানীয় প্রশাসনও দায়িত্ব পালন করছে। বিশেষ করে সড়ক-মহাসড়ক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে সচেতন রয়েছেন এবং তারা নিজেরাও দায়িত্ব নিয়েছেন যাতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা বা চাঁদাবাজির সুযোগ তৈরি না হয়।


বিস্তারিত আসছে…


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪