| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৫:৪৩:১৯:অপরাহ্ন  |  ৫৯৯৮২২ বার পঠিত
শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্র হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে আহত হয়েছে অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়। 

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, অতিরিক্ত গতি আর ওভারট্রেকিং করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪