| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৪:৫০:৩৪:অপরাহ্ন  |  ৫৭৪০২১ বার পঠিত
কুমিল্লায়  আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযানে আরও প্রায় ৯৫ লাখ টাকার ভারতীয় বাজি আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে আড়াই কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪