রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে এবার ঈদের মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শবে কদরের ছুটি ১৭ মার্চ। এর ফলে ১৮ মার্চও ছুটি রাখা হয়েছে, যাতে ঈদের আগে ধারাবাহিক চার দিনের ছুটি হয়। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল।
এখন ১৮ মার্চ অন্তর্ভুক্ত হওয়ার ফলে ঈদের আগে ছুটি হবে চার দিন, আর ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ছুটি হবে সাত দিন।
রিপোর্টার্স২৪/ঝুম