| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ২৩:৪৮:২৬:অপরাহ্ন  |  ৬০৪৭৫৫ বার পঠিত
ভারত নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, নয়াদিল্লি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত, গতিশীল ও ফলপ্রসূ করতে চায়।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এই তথ্য জানান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হলো ঐতিহ্যগত বন্ধুত্বের ধারাকে ধরে রেখে ভবিষ্যতে অংশীদারিত্বকে জোরদার করা।

হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বৈঠকে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার কাঠামোর ক্ষমতা বৃদ্ধি—এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।

বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন খাতে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তা প্রসঙ্গে বিস্তারিত মতবিনিময় হয়। প্রণয় ভার্মা বলেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

হাইকমিশনার আশা প্রকাশ করেন, এই সহযোগিতা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে এবং নতুন সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু রাজনৈতিক নয়, এটি সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী হবে।

এদিকে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ভারতের সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার, প্রযুক্তি, অবকাঠামো ও জনকল্যাণমূলক ক্ষেত্রে যৌথ উদ্যোগের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪