বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের আয়োজনে বুধবার (৪ মার্চ) বিকেলে বগুড়া জজ কোর্টের মতিয়ার ভবনে (দ্বিতীয় তলা) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া জজ কোর্টের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডলের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বগুড়া জজ কোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আতা, বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ রেজাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি এ কে এম ফজলুল হক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিমুল, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসিফ, অ্যাডভোকেট আমিনুর রহমান, অ্যাডভোকেট মিন্টু কুমার বসাক, অ্যাডভোকেট রাসেল, অ্যাডভোকেট জেসমিন আক্তার শিখা, অ্যাডভোকেট সালমা খাতুন, অ্যাডভোকেট এনামুল হকসহ বগুড়া বার সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের জন্য এবং ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন