| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৭:৫০:০৯:অপরাহ্ন  |  ৬০৫৩৪৪ বার পঠিত
মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

স্টাফ রিপোর্টার: আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার।

বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি জানান, ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে আগামী মে থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে।

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সরকার কার্বন ট্রেডিংয়ে জোর দেবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, তৈরি পোশাকখাতের (গার্মেন্টস সেক্টর) পরপরই কার্বন ট্রেডিংকে সরকার সর্বাধিক গুরুত্ব দিতে চায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪