| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, নিজ দলের হলেও ছাড় নয়: পার্বত্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৭:০৫:০৮:অপরাহ্ন  |  ৫৮৮৬২৮ বার পঠিত
দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, নিজ দলের হলেও ছাড় নয়: পার্বত্যমন্ত্রী

রাঙ্গামাটি প্রতিনিধি: দুর্নীতির সঙ্গে জড়িত হলে দল বা ব্যক্তি কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ দখলদারিত্ব বা অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি ও সংগঠন দখলের ঘটনায় আমার দলের নাম এসেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যদি অসাংগঠনিক কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয়, সেটি দলের ভেতরের হোক বা বাইরের—প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা এখন ক্ষমতায়, অর্থাৎ জনগণের সেবক। আমাদের দায়িত্ব আরও বেড়েছে। দুর্নীতির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

পার্বত্য অঞ্চলে পর্যটন উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেবল দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে সম্ভাবনার পূর্ণ ব্যবহার সম্ভব নয়। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারলে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি। পাশাপাশি পর্যটন বিকাশে সড়ক যোগাযোগের উন্নয়ন ও পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪